‘সময় কাটুক গানে গানে’তে মেহরাব-নাউমি

বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’তে সরাসরি গান গাইবেন এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী মেহরাব ও নাউমি।
 
অনুষ্ঠানটি প্রচারিত হবে আসছে ২০ জানুয়ারি শুক্রবার রাত ১১টায়। 
 
ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব ও ক্ষুদে গানরাজ তারকা নাউমি অনুষ্ঠানে তাদের জনপ্রিয় গানগুলো শোনাবেন। দর্শকরা টেলিফোন এবং এসএমএস এর মাধ্যমে পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। জানাতে পারবেন মতামতও।
 
‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন।
 
ইত্তেফাক/এমএআর