২৫২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ আফ্রিকার দেয়া ২৫২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ এ পিছিয়ে আছে বাংলাদেশ দল। বুধবার কক্সবাজার স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী দলের অধিনায়ক ডেন ফন নাইকার্ক। 
 
 
ব্যাটিংয়ে নেমে সাত উইকেট হারিয়ে ২৫১ রান করে। ৭৯ রানের ইনিংস উপহার দেন প্রিজ। অধিনায়ক নাইকার্ক ২৬ রানে অপরাজিত থাকেন।
 
আগের ম্যাচসেরা অফস্পিনার খাদিজাতুল কুবরা তিনটি উইকেট লাভ করেন। লেগস্পিনার রুমানা আহমেদ নেন দু’টি ও একটি উইকেট নেন পেসার জাহানারা আলম।
 
ইত্তেফাক/এমএইচ