ভ্রাম্যমাণ প্রতিনিধি
বুধবার রাতে ঝিনাইদহের শৈলকুপার গোবিন্দপুর গ্রামে পুলিশের উপস্থিতিতে ১০টি বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
ওই গ্রামের বিশারত আলি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে আব্দুল্লাহ, ফারুক ও বরুনসহ বেশ কয়েকজন একই গ্রামের ওয়ালিউর, দুর্লভ, শরিফ মন্ডল, শহিদুল, কাউসার আলিসহ ১০ জনের বাড়িতে ঢুকে বাড়ির মালিকদের খুঁজতে থাকে। তাদের না পেয়ে ভাঙচুর করে চলে যায়।
তবে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।