বাণিজ্য মেলায় আইফেয়ারের হারবাল সাবান ও ক্রিমে ছাড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে ‘আইফেয়ার অস্ট্রেলিয়া’র তৈরি ফেয়ারনেস হারবাল সাবান ও ফেয়ারনেস হারবাল ক্রিম। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় বিখ্যাত এই অস্ট্রেলিয়ান কোম্পানি। 
 
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, পাকা পেঁপের গুণ সম্পৃক্ত এ ‘পিওর হারবাল পাঁপাইয়া ফেয়ারনেস সোপ’ ব্যবহারে ত্বক হবে কোমল, ঊজ্জ্বল ও ফর্সা। 
 
শুষ্ক এবং তৈলাক্ত ত্বকের জন্য বিশেষভাবে তৈরি এ সাবান নিয়মিত ব্যবহারে  ত্বকে ভাঁজ পড়া রোধ করবে। এছাড়া বিটা ক্যারোটিন, ভিটামিন সমৃদ্ধ পিওর হারবাল পাঁপাইয়া ফেয়ারনেস ক্রিম নিয়মিত ব্যবহারে মুখের ব্রন, মেছতা ও ত্বকের কালো দাগ দূর হবে। ত্বক হবে ঊজ্জ্বল ও ফর্সা।
 
আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষ্যে সাবান ও ক্রিমে বিশেষ ছাড় ঘোষণা করেছে পরিবেশক প্রতিষ্ঠানটি। মেলায় আইফেয়ার অস্ট্রেলিয়া স্টলে এ পণ্য পাওয়া যাচ্ছে।  তাদের ওয়েব ঠিকানা www.ifair.net.au. 
 
ইত্তেফাক/এমএইচ