গ্রামের মানুষ এখন চিকিৎসা সেবা পাচ্ছেন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামের মানুষ এখন চিকিৎসা পাচ্ছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেলি মেডিসিনের মাধ্যমেও গ্রামের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন। 
 
বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
 
মন্ত্রী কাজীপুর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। 
 
তিনি সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টেলি মিডিসিন বিভাগের চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং প্রতিদিন কত সংখ্যক রোগীকে চিকিৎসা ও  পরামর্শ দেয়া হয় তার খোঁজ খবর নেন।  
 
এ সময় জেলা প্রশাসক বেগম কামরুন্নাহার সিদ্দিকা, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক শাহীন হাসান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, পৌর মেয়র হাজী  নিজাম উদ্দিন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি