ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি- জেপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউরের পক্ষে নির্বাচনী সভা

শুক্রবার বিকালে ভাণ্ডারিয়ায় রিজার্ভ পুকুর পাড়ে জাতীয় পার্টি- জেপি ও আওয়ামী লীগ সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধার বাইসাইকেল প্রতীকের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি- জেপি এবং আওয়ামী লীগ-এর আয়োজন করে।

সভায় জাতীয় পার্টি- জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়ার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান ও জেপির উপজেলা মহিলা পার্টির সভানেত্রী আসমা আখতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির যুগ্ম আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, জেপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা ইউসুফ আলী আকন, আওয়ামী লীগ নেতা নিজামুল হক নান্না, জেপির উপজেলা দপ্তর সম্পাদক মোস্তফা সিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবির টিপু, যুগ্ম আহ্বায়ক লিটন পেশকার, যুব সংহতির উপজেলা যুগ্ম আহ্বায়ক বাহাদুর সরদার, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক আফজাল সরদার প্রমুখ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় পার্ট- জেপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. খলিলুর রহমান খলিল, প্রার্থীর বড় ভাই বিশিষ্ট শিল্পপতি মো. মজিবুর রহমান মৃধা, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, ভাণ্ডারিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সালাম খোন্দকার, জাতীয় যুবসংহতির আহ্বায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মনির সরদার, জাতীয় শ্রমিক প্রার্টি- জেপির সভাপতি শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক শাহজাহান হাং, ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মৃধাকে আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিজয়ী করে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রামকে শহরে পরিণত করার’ স্বপ্ন বাস্তবায়ন এবং ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান।