এনটিভিতে ‘সানফ্লাওয়ার’

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আজ বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে দেখা যাবে অপূর্ব-তারিনের নতুন ধারাবাহিক ‘সানফ্লাওয়ার’। 
 
মেজবাউর রহমান সুমনের চিত্রনাট্যে এর কাহিনী ও পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। 
 
নাটকটিতে অভিনয় করেছেন তারিন জাহান, অপূর্ব, উর্মিলা শ্রাবস্তী কর, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, ইফফাত তৃষা, ডলি জহুর, শিল্পী সরকার অপু, খালেকুজ্জামান, জয়রাজ, আনিস, এনামুল হক বাচ্চু প্রমুখ।
 
নাটকটি প্রতি বৃহস্পতি ও শুক্রবার প্রচার হচ্ছে। 
 
ইত্তেফাক/এমএআর