ভারতে ট্রাকের সঙ্গে স্কুলবাসের সংঘর্ষ, নিহত ২৫

 
ভারতের উত্তর প্রদেশের ইতাহ জেলার আলিগঞ্জে স্কুলবাস ও ট্রাকের সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৮ জন শিশু রয়েছে। এই ঘটনায় আরো ৫০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।
 
টাইমস অব ইন্ডিয়ার বলছে, প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসের ঐ শিশুরা ইতাহের জেএস পাবলিক স্কুলের শিক্ষার্থী। 
 
ঠাণ্ডার কারণে তিনদিন বন্ধ থাকার পর আজ সেখানকার স্কুল খুলেছে। 
 
ইত্তেফাক/এএসএস