আজ ১৯ জানুয়ারি পাঁচ বছরে পা রাখলো বেসরকারি চ্যানেল এসএ টিভি। গেল চার বছরে নিজেদের ভিন্নধর্মী অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক হৃদয় জয় করতে সক্ষম হয়েছে চ্যানেলটি।
৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে তথা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি দর্শকদের উপভোগের জন্য এসএ টিভি দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
এদিকে রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে এসএ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠান। আজ এসএস টিভির গুলশান কার্যালয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে শুভেচ্ছা বিনিময় পর্ব।
এ সময় উপস্থিত থাকবেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদসহ চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিদের আগমনে মুখর থাকবে এসএ টিভির মূল সমপ্রচার ভবন।
অন্যদিকে দুপুর ১২টায় চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবং চিত্র ও পাপেট শিল্পী মুস্তাফা মনোয়ারকে এসএ টিভির পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।
ইত্তেফাক/এমএআর