বাড্ডায় স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ

 
রাজধানীর বাড্ডায় শিল দিয়ে মাথা থেতলিয়ে ও বটি দিয়ে লিঙ্গ কর্তন করে স্বামীকে হত্যা করেছে স্ত্রী চন্দ্র বানু (৪০)। হত্যার পর চন্দ্র বানু থানায় এসে আত্মসমর্পণ করেছেন। 
 
বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মধ্য বাড্ডার ৫৫৩, আদর্শ নগর টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ফজলে শেখের (৫২)  লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। 
 
বাড্ডা থানার ওসি আবদুল জলিল জানান, ফজলে শেখের তিন স্ত্রী। তিনি একজন রিকশাচালক। আদর্শ নগরের ওই টিনশেড বাসায় তিন স্ত্রী ও ১২ জন সন্তানসহ বসবাস করতেন। তিন বিয়ের কারণে সতীনদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। ধারণা করা হচ্ছে, এই অশান্তির জের ধরে প্রথম স্ত্রী চন্দ্র বানু তার স্বামীকে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত শিল ও বটি জব্দ করা হয়েছে।
 
 
ইত্তেফাক/এএসএস