বাংলাদেশের শিবলী নোমান ও কলকাতার রাতশ্রী দত্ত জুটি বেঁধেছেন ‘তুখোড়’ শিরোনামের সিনেমায়। আগামীকাল শুক্রবার ২০ জানুয়ারি সিনেমাটি দেশব্যাপী ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এই সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পদার্পন করতে যাচ্ছেন নবাগত এই জুটি। কাহিনী লিখেছেন মাহমুদুল হক রাজীব।
নির্মাতা মিজানুর রহমান লাবু জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০টি হল বুকিং দেয়া হয়েছে। আরো দু-একটা হল বাড়তে পারে। এ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করেছি। আশা করছি দর্শকরা এটি উপভোগ করবেন।
গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার টিজার।
শিবলী-রাতাশ্রী ছাড়াও অভিনয় করেছেন আলীরাজ, বাপ্পারাজ, শিমুল খান, লাক্স চ্যানেল আই তারকা সামিহা খান ও সাদিয়া সোমা, রহমতউল্লাহ, রাশেদ মামুন ও শায়েরীকে।
ইত্তেফাক/এমএআর