রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, '১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসে একটি মাইলফলক। তার অসামান্য অবদান এ দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের মাঝে চির জাগরূক থাকবে।'
শহীদ আসাদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি হামিদ একথা বলেন। শহীদ আসাদ দিবস দেশে গণতন্ত্রের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন উল্লেখ করে তিনি এই দিনে দেশের গণতন্ত্র প্রিয় জনগণের প্রতি অভিনন্দন জানান।
তিনি বলেন, 'বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদের নাম অমর হয়ে আছে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে এ দেশের ছাত্র সমাজের ১১-দফা দাবির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।' তিনি শহীদ আসাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস