ব্যাংক এশিয়ার উদ্যোগে ‘মানিলন্ডারিং প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা

নারায়ণগঞ্জ জেলার সব বাণিজ্যিক ব্যাংকের নির্বাহী/কর্মকর্তাদের জন্য সম্প্রতি ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ব্যাংক এশিয়া।
 
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ-এর মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড  দেবপ্রসাদ দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং আইসিসিডি বিভাগের প্রধান মো. সাজ্জাদ হোসেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এএমএলডি বিভাগের প্রধান মো. মুরশীদ-আল-আমিন এবং বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক কামাল হোসেন ও  মো. মাহবুব আলম।
 
ইত্তেফাক/ইউবি