ভাগ্যচক্রে দলে ফেরা সৌম্য সরকারের ব্যাট ভালোই হাসছিল ক্রাইস্টচার্চে। কিন্তু হঠাৎ ঝড়েই তছনছ হয়ে গেল সব। সৌম্য ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল সফরকারী বাংলাদেশ। তবে দুই অভিষিক্ত ব্যাটসম্যান নুরুল হাসান ও নাজমুল হাসান শান্ত বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছে দলকে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠিয়েছে স্বাগতিকরা। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ২২৮/৫।
এর আগে সৌম্যের ৮৬ ও সাকিবের ৫৯ রানে বেশ সুবিধাজনক অবস্থানেই ছিল বাংলাদেশ। পরে ১৬৫, ১৭৭ ও ১৭৯ রানের মাথায় পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।