আমেরিকার ঐক্য ও পরিবর্তনের প্রতিশ্রুতি ট্রাম্পের

একটি ঐক্যের আমেরিকা গড়ার জন্য প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগের রাতে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে এক কনসার্টে নিজের প্রতিজ্ঞার কথা জানালেন তিনি।
 
বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ৪৫তম প্রেসিডেন্টের অভিষেকের প্রস্তুতি হিসেবে ওই অনুষ্ঠানে স্ত্রী মিলানিয়া ও পরিবারের সদস্যদের নিয়ে যোগ দেন ট্রাম্প। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা জন ভয়েট, গায়ক স্যাম মুর। বিকালে আর্লিংটনের জাতীয় সমাধিতে যুক্তরাষ্ট্রের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানান ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
 
কনসার্টে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, 'আমরা আমাদের দেশকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছি। আমাদের দেশের জন্য যা এখনো করা হয়নি, তা করতে যাচ্ছি।পরিবর্তন আসছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি।'
 
ইত্তেফাক/এসএস