মেলবোর্নে গাড়িচাপায় নিহত ৩

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক রাস্তার পাশে পথচারীদের ওপর গাড়ি তোলে দেয়ায় নিহত হয়েছেন তিন ব্যক্তি। এতে আহত হয়েছেন আরো ২০ জন।
 
বৃহস্পতিবার দুপুরের দিকে মেলবোর্নের বুর্কে স্ট্রিট মলে এ ঘটনা ঘটে।
 
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশ গাড়িচালককে গ্রেফতার করেছে।
 
তবে সন্ত্রাসের সঙ্গে ঘটনাটির সম্পর্ক নেই বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। গাড়িচালক ইচ্ছা করেই মানুষের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে বলে পুলিশের ধারণা।
 
ইত্তেফাক/এএম