বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুক্রবার আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছাত্রদের ছয়টি দল ও ছাত্রীদের চারটি দল অংশগ্রহণ করছে। ফাইনাল খেলা আগামী সোমবার অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/ইউবি