দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে ২৮৯ রানে অলআউট করার পর দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে এখনও ৯৭ রানে পিছিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। রস টেইলর ও ল্যাথাম জুটির গড়া ১০৬ রানের পার্টনারশিপের কল্যাণে কিউইদের স্কোর ১৯২/৪।
প্রথম দিন টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। এদিন সৌম্য সরকারের ৮৬ ও সাকিব আল হাসানের ৫৯ রানের পর প্রথম টেস্ট খেলতে নামা নুরুল হাসানের ৪৭ রানের ওপর ভর করে ২৮৯ রান করে বাংলাদেশ। বাংলাদেশ দলের ওপেনার ও বর্তমান অধিনায়কের দায়িত্ব পালন করা তামিম আউট হয়ে যায় ৫ রানে। সেই সঙ্গে ব্যাট হাতে ব্যর্থ হন মাহমুদুল্লাহ, সাব্বির, মিরাজ ও শান্ত। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন টিম সাউদি।
প্রথম দিন বোলারদের এমন সফলতার পর দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরাও ছিল বেশ উজ্জ্বল। ব্লাকক্যাপার্সদের উদ্বোধনী জুটি ভাঙ্গে ৪৫ রান যোগ করে। এরপর বাংলাদেশের পক্ষে জোড়া আঘাত হানেন কামরুল ইসলাম রাব্বি। এক ওভারে রেভেল ও উইলিয়ামসমনকে সাজঘরে ফেরান তিনি। এরপর আবারো বাংলাদেশের জন্য ল্যাথাম দুঃস্বপ্ন। শেষ পর্যন্ত ল্যাথামকে ৬৮ রানে সাজঘরে ফেরান তাসকিন। এরপর মিরাজের বলে ক্যাচ আউট হন টেইলর। বিকেলের চা পানের বিরতির আগ পর্যন্ত এই ছিল স্কোর।
ইত্তেফাক/আরএ