খালেদা জিয়ার উপদেষ্টা মুন্নু গুরুতর অসুস্থ

 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী হারুনর রশীদ খান মুন্নু গুরুতর অসুস্থ। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নভেনা হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছেন দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
 
৮৫ বছর বয়সী মুন্নু দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশ্বাস জটিলতা ও নিউরো সমস্যায় ভুগছেন। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুনর রশীদ খান মুন্নু দেশের একজন শীর্ষ স্থানীয় শিল্পপতিও। তার আশু আরোগ্য কামনায় পরিবারের সদস্যরা দেশবাসী ও দলের নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন।