কুমিল্লার লাকসাম বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাজারের দেড় শতাধিক দোকান পুড়ে গেছে।
শুক্রবার রাত সোয়া ১১টায় ওই বাজারের মনোহরীপট্টির একটি দোকানে আগুন লাগে। দ্রুতই আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত এ আগুন স্বর্ণের ও কাপড়ের দোকান এবং একটি রেস্তোরাঁ ও একটি তেলকলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর দমকল বাহিনীর আটটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনে।
লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোবারক আলী বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘আমি উপস্থিত থেকে আগুণ নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়েছি। অগ্নিকাণ্ডে প্রায় দুই শতাধিক দোকান-ঘর ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় পাঁচ শ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ