বকশীগঞ্জে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন

জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের শপথ নিয়েছে কমিউনিটি পুলিশের সদস্যরা।
 
শনিবার সকালে বকশীগঞ্জ থানা ক্যাম্পাসে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভায় উপজেলার ৭ ইউনিয়নের কমিউনিটি পুলিশের পাঁচ শতাধিক সদস্য দুর্নীতির বিরুদ্ধে এ শপথ নেন। স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম শাহীন আল আমীনের আহ্বানে তারা হাত তুলে এ আন্দোলনের পক্ষে সমর্থন দেন।
 
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ইউনুছ আলী মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, মাহমুদুল আলম বাবু, নজরুল ইসলাম লিচু, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সওদাগর ও ইউপি মেম্বার কাজল রেখা প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এএসএমইউ