পাচার হওয়া চার বাংলাদেশি নারীকে ভারতের হস্তান্তর

ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার বিকালে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরা হলেন, সাজেদা খাতুন (১৯), কুলসুম খাতুন (১৭), নাসিমা খাতুন (২০) ও খাদিজা বেগম (১৮)। সবাই খাগড়াছড়ি, কুমিল্লা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
 
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আড়াই বছর আগে ভারতে পাচার হওয়ার পর কলকাতার শিয়ালদাহ স্টেশন থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। পরে ‘লিলুয়া শেল্টার হোম’ নামে একটি এনজিও সংস্থা কোর্ট থেকে তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন। পরে সেখান থেকে তাদেরকে দেশে ফেরত পাঠায় বিএসএফ।
 
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কো-অর্ডিনেটর মুহিত হোসেন জানান, দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের  ‘স্বদেশ প্রত্যাবর্তন’ আইনের মাধ্যমে চার নারীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত।
 
ইত্তেফাক/এএসএমইউ