গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার বেলা ১২টা ২৫ মিনিটে ওই তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটে। পরে ওই আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে একযোগে কাজ করে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ