কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা লাইটের শয্যাপাশে ইনু

কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা সৈয়দ নিজাম উদ্দিন লাইট (৬৫) বেশ কিছুদিন ধরে নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। চিকিৎসক তাঁকে জরুরি ভিত্তিতে ৩ ব্যাগ (এ পজেটিভ) রক্ত নেয়ার পরামর্শ দিয়েছেন। 
 
এদিকে আওয়ামী লীগ নেতা লাইটের অসুস্থতার সংবাদ শুনে আজ শনিবার দুপুর দেড়টায় মিরপুর ডাকবাংলা সংলগ্ন ‘সৈয়দ বাড়ী’ আসেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি এ সময় অসুস্থ নেতা লাইটের শয্যাপাশে বসে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। 
 
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ জাসদ ও আওয়ামী লীগ নেতরা এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই