তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিধান বাংলাদেশের সংবিধানে নেই। সুতরাং নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব মনগড়া ও দেশকে সংকটে ফেলার অপচেষ্টা। তাই সংবিধান বহির্ভূত কোনো সংলাপ হতে পারে না।
শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে ‘বর্ডার গার্ড’ পরিচালিত স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, আন্দোলন করার অধিকার সবার আছে। তবে আন্দোলনের নামে অতীতের মতো কেউ যেন আগুনযুদ্ধ, জঙ্গিদের উস্কানি দিতে না পারে সেজন্য সরকারের পাশাপাশি দেশের মানুষকে সজাগ থাকতে হবে।
ইত্তেফাক/এএম।