রৌমারী মাসিক ‘উত্তর চিত্র’ সম্পাদক আর নেই

কুড়িগ্রামের রৌমারী থেকে প্রকাশিত মাসিক ‘উত্তর চিত্র’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজওয়ানুল হক পাখি (৪৫) আর নেই। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)।

গতকাল শনিবার বিকাল ৩টার দিকে রৌমারী কেরামতিয়া ফাযিল মাদ্রসা মাঠে জানাজা শেষে কেরামতিয়া কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে দুই মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক রেজওয়ানুল হক পাখির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রৌমারী ও রাজীবপুর প্রেসক্লাব, কুড়িগ্রাম জেলা বিএনপি ও স্থানীয় আ’লীগ ও বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

ইত্তেফাক/এএন