আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি অসহায়, গরিব-দুঃখী মানুষের অভিভাবক।'
শনিবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড় বাজারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, 'বাংলাদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়া রহস্য বিশ্ববাসী এখন আগ্রহের সঙ্গে জানতে চায়।'
ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বিল্লাল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। -বাসস।
ইত্তেফাক/এসএস/ইউবি