সাতক্ষীরার আশাশুনিতে অভিযান চালিয়ে ১১ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার বিকেলে আশাশুনি উপজেলার মানিকখালী এলাকায় অভিযান চালিয়ে উক্ত মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালালের মধ্যে রয়েছে ৬ হাজার ভারতীয় মুরগির বাচ্চা ও ৯৫ কেজি পলিথিন। তবে, বিজিবি এ সময় চোরাকারবারীকে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রচুর পরিমাণ মালামাল আশাশুনি উপজেলার মানিকখালীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৮ বিজিবির নায়েক সুবেদার সামছুল আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এর পর সেখানে থাকা মালামালগুলো জব্দ করা হয়। চোরাকারবারীরা এ সময় মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে পারেনি।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মুরগির বাচ্চা ও পলিথিনের মূল্য ১১ লাখ ৮৫ হাজার টাকা।
ইত্তেফাক/এএন/ইউবি