নরসিংদীর শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শনিবার বিকাল ৪টায় শিক্ষক সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। এ্যালামনাই এসোসিয়েশন-২০০২ এর উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত না হলেও তিনি মোবাইলে তার বক্তব্য রাখেন। এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে দু:খ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষকরা সবসময়ই সমাজের সম্মানিত ব্যক্তি। শিক্ষকরাই আগামী প্রজন্ম সৃষ্টি করে। মানুষ হিসেবে গড়ে তুলে। শিক্ষকদের অবদান প্রজন্ম থেকে প্রজন্মের মানুষ স্বীকার করে। আর এই প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ আশরাফুল আফসার, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকবৃন্দ যথাক্রমে আবুল হাসিম, তোফাজ্জ হোসেন, শহীদুল্লাহ ভূইয়া, ফজলুর রহমান, তোছাদ্দক হোসেন, মোরশিদুজ্জামান খান, ইব্রাহিম সরকার, আমির হোসেন ও বর্তমান প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন-২০০২ এর সভাপতি মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক শামীম মৃধা।