রাজধানীর শেওড়াপাড়ায় একটি বাসায় আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে শেওড়াপাড়ার টেকনিক কোচিং সেন্টারের একটি ভবনের পঞ্চমতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিরপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমে দায়িত্বরত কর্মকর্তা সামিউর রহমান বলেন, আমরা খবর পেয়েছি। সেখানে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
ইত্তেফাক/ইউবি