বিটিভিতে ‘মিলেছি মেলবন্ধনে’

পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বাংলাদেশ পুলিশের সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’।
 
অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন মিলি বিশ্বাস, ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, গ্রন্থনা ও গবেষণায় রয়েছেন জাহাঙ্গীর আলম সরকার, ডিসি পরিবহন। বিশেষ সহযোগিতায় আছেন ডিএ তায়েব ও প্রধান পৃষ্ঠপোষক একেএম শহীদুল হক, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ। 
 
অনুষ্ঠানটির নির্মাতা আনজাম মাসুদ ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। সঙ্গীতে রয়েছেন শওকত আলী ইমন ও অংশগ্রহণে বাংলাদেশ পুলিশ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দ। 
 
ইত্তেফাক/এমএআর