গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর কালিয়াকৈর উপজেলার বড়াইপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। রবিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি (বয়স আনুমানিক- ৩৫) আরেকজন বরগুনা জেলার সদর থানার হেওলিগুনিয়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০) ।
 
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস