পর্দা নামলো ‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৭’র এবারের আসর। চলচ্চিত্রে ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানিয়ে সমাপ্তি ঘটে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত চলচ্চিত্রপ্রেমীদের এই মিলনমেলা।
গত শুক্রবার বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল শেষ আয়োজন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
উৎসবে প্রদর্শন করা চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে জুরিদের ভোটে নির্বাচিত চলচ্চিত্রগুলোকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় এবারের চলচ্চিত্র উৎসব।
জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তন, আলিয়ঁস ফ্রয়েস, স্টার সিনেপ্লেক্স ও আমেরিকান সেন্টার মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হয়।
১২ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলা এবারের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশসহ ৬৭টি দেশের ১৭৭টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। উৎসবে এশিয়ান কমপিটিশন, রেট্রোস্পেকটিভ, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট ও ইন্ডিপেনডেন্ট ফিল্মস, নরডিক ফিল্ম সেশন এবং উইমেন্স ফিল্মমেকারস সেকশনে চলচ্চিত্রসমূহ প্রদর্শিত হয়।
ইত্তেফাক/এমএআর