নির্বাচনের পূর্বমুহূর্তে আশুগঞ্জের ইউএনও বদলি

নির্বাচনের পূর্ব মুহূর্তে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরাকে বদলি করা হয়েছে। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি হয়েছেন। গত বৃহস্পতিবার তাকে রিলিজ করা হয়েছে।  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. শাহেদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৩১ মার্চ আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন।