দেবহাটা সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

 
সাতক্ষীরা দেবহাটার ভাতশালা সীমান্তের বিপরীতে ভারতের শ্বৈতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশি গরু রাখালকে ধরে নিয়ে গেছে। রবিবার ভোরে দেবহাটার ভাতশালা ও ভারতের শ্বৈতপুর সীমান্ত থেকে তাদেরকে ধরে নিয়ে যায়।
 
আটক হওয়া বাংলাদেশিরা হলেন- দেবহাটার ঘলঘলিয়া গ্রামের মাজেদ গাজীর ছেলে হাসান গাজী ও চরশ্রীপুর গ্রামর জান মুহাম্মাদের ছেলে আজিজুল ইসলাম।
 
ফিরে আসা গরু রাখালরা জানান, হাসান গাজী ও আজিজুল ইসলাম শনিবার বিকালে দেবহাটা উপজেলার ভাতশাল সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভারতের শ্বেতপুর বিএসএফের সদস্যর দুইজন বাংলাদেশি গরু রাখালকে আটক করে তাদেরকে ব্যাপক মারপিট করে ধরে নিয়ে যায়। অন্যরা পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।
 
ভাতশালা বিজিবির কোম্পানি কমান্ডার সুশীল ভৌমিক জানান, আমরা এমন কোন ঘটনা এখনো শোনিনি। তবে কোন বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে কিনা আমরা খোঁজ খবর নিচ্ছি।
 
ইত্তেফাক/এএসএস