আগামীকাল আবু হেনা রনির ‘নেট ফান’

 
ফান ম্যাগাজিন আয়োজন ‘নেট ফান’, আবু হেনা রনির উপস্থাপনায় অনুষ্ঠানটিতে দেশি-বিদেশি বিভিন্ন ভিডিও কমেডি প্রদর্শন করা হয়।
 
বিশ্বে ইউটিউবসহ নানা রকম সাইটে রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কনটেন্ট তুলে ধরা হয় যা মানুষের মনোরঞ্জনের পাশাপাশি শিক্ষণীয় বিষয় উপস্থাপন করে থাকে। এরমধ্যে ফানি প্রাঙ্ক, ফানি ভিডিও, শর্ট ফিল্ম, ডাবস্ম্যাশ, সোস্যাল এক্সপেরিমেন্টালসহ আরো নানাবিধ কন্টেন্ট রয়েছে, যা নেট ফানে দেখানো হচ্ছে।
 
এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফানি ভিডিও আপলোড করে যা অনুষ্ঠানটিতে দেখানো হয়।
 
এস আলী সোহেলের প্রযোজনা ও আবু হেনা রনির উপস্থাপনায় অনুষ্ঠানটি বৈশাখী টিভিতে প্রচারিত হবে আগামীকাল সোমবার রাত ৮ টায়।
 
ইত্তেফাক/এমএআর