অস্ট্রেলিয়ার ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। রবিবার র্যাংকিংয়ে ৫০তম খেলোয়াড় জার্মানির মিশা জেভেরেভের সঙ্গে হেরে বিদায় নেন এই ব্রিটিশ তারকা।
মেলবোর্ন পার্কের হাইসেন্স অ্যারেনায় এদিন প্রথম সেটে ৭-৫ ব্যবধানে হেরেও দ্বিতীয় সেটে সমান ৫-৭ গেমে জিতে নেন তিনটি গ্র্যান্ডস্ল্যামের মালিক মারে। তবে তৃতীয় ও চতুর্থ সেট যথাক্রমে ৬-২ ও ৬-৪ গেমে হেরে এক রকম লজ্জার পরাজয় নিয়েই মাঠ ছাড়েন তিনি।
প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে পাঁচবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেননি মারে। গতবার জোকোভিচের কাছে স্বপ্নভঙ্গ হয় তার।
ইত্তেফাক/এমএইচ