কামারখন্দে বিয়ের বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৫

সিরাজগঞ্জের কামারখন্দে বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের হেলপার নিহত ও বরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

নিহত হেলপার সদর উপজেলার জাড়িলা পোড়াবাড়ি গ্রামের বাবুল হোসেনের ছেলে মনি (২৭)।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলোকদিয়াড় মোড় এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বিয়ের একটি বাস উপজেলার বলরামপুর থেকে সদর উপজেলার সারটিয়া এলাকায় যাচ্ছিল। বাসটি আলোকদিয়াড় মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

 

ঘটনায় পর হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।


বরের মেজো ভাই তাহের হোসেন জানান, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে ২৫ জন আহত হয়েছেন।

ইত্তেফাক/এএন/ইউবি