ইডেন গার্ডেনে গাঙ্গুলির নাম

সাবেক খেলোয়াড় ও সংগঠকদের নামে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন স্টেডিয়ামের চারটি স্ট্যান্ড করা হয়েছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার রবিবারের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে এই স্ট্যান্ডগুলোর নাম প্রকাশ করা হয়। 
 
এছাড়া আরো দুটি স্ট্যান্ড যুদ্ধে নিহতদের নামে তৈরী করা হয়েছে যা আগামী আন্তর্জাতিক ম্যাচের আগে প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। 
 
তিনি বলেন, জাগমোহন ডালমিয়া, বিশ্বনাথ দত্ত ও পঙ্কজ রায় ও আমার নামে তৈরী করা চারটি স্ট্যান্ড আপাতত উন্মুক্ত করা হচ্ছে। এছাড়া জেসি মুখার্জি ও এএন ঘোষ ও দুজন যুদ্ধ নায়কের নামে আরো চারটি স্ট্যান্ড পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের আগে প্রকাশ করা হবে। সেনাবাহিনী এখনো দুটি নাম চূড়ান্ত করেনি বলে আপাতত সেগুলো প্রকাশ করা গেল না। 
 
ইত্তেফাক/এমএইচ