ভারতের গোলযোগপূর্ণ রাজ্য আসামে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় আধাসামরিক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। রবিবার তিনসুকিয়া জেলায় সামরিক বাহিনীর একটি গাড়ির ওপর বিদ্রোহীরা অতর্কিতে হামলা চালায়। পুলিশ একথা জানায়।
বিদ্রোহীরা প্রথমে একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে মারে। এতে দু সৈন্য প্রাণ হারায়। এই ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বাসস
ইত্তেফাক/এমএইচ