ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে সড়ক অবরোধ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে রবিবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ময়মনসিংহ ফুলবাড়ীয়া সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।

কলেজ ক্যাম্পাস হতে আন্দোলনকারীরা দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণ শেষে কলেজের সামনে অবস্থান নেয়। পরে বিক্ষুদ্ধরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় দুই পাশে আটকা পড়ে যানবাহন। দুর্ভোগে পড়ে মানুষ।

কলেজ সরকারিকরণ আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আবুল হাশেম জানান, পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। আমরা তা শেষ করেছি। ছাত্ররা হঠাৎ সড়ক অবরোধ করেছিল।

ইত্তেফাক/এএন/ইউবি