মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১৫টি বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা এ সময় উপস্থিত থাকবেন।
এ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি নবীনবরণ অনুষ্ঠিত হবে। বাসস
ইত্তেফাক/এএসএমইউ