‘জলবায়ু পরিবর্তনে রোগব্যাধিতে আক্রান্ত হয় ৮৫ শতাংশ শিশু’

জলবায়ু পরিবর্তনের কারণে যেসব রোগ ব্যাধি দেখা যায় সেসব ব্যাধিতে প্রায় ৮৫ শতাংশই আক্রান্ত হয় শিশুরা। ইউনিসেফ বাংলাদেশের নতুন প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পায়। জালবায়ু পরিবর্তনের কারণে শিশুদের পানি ও বাতাস বাহিত রোগব্যাধী ও অপুষ্টি ও দুযোর্গকালীন মৃত্যু ও আঘাতের হার বাড়ছে।
 
রবিবার নগরির একটি হোটেলে পরিবর্তনশীল জলবায়ুতে বাঁচতে শেখা : বাংলাদেশের শিশুদের ওপর জলবায়ুর প্রভাব’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
 
প্রতিবেদনে বলা হয়- জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় শিশুদের অধিকার খর্ব করে। বিশেষ করে সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। বাংলাদেশের মত ঝুঁকিপূর্ণ জলবায়ুর দেশের শিশুদের জন্য বিষয়টি বিশেষভাবে সঙ্কটপূর্ণ।
 
প্রতিবেদনের লক্ষ্য হচ্ছে জ্ঞানের বিস্তার ও ব্যবহার জোরদার করে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য আরও উন্নত প্রকল্প তৈরি ও পলিশি অ্যাডভোকেসিতে সহায়তা করা। বণ্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গনের কারণে বাংলাদেশ কতটা অরক্ষিত ও জলবায়ু পরিবর্তনে কতটা দ্রুত পরিস্থিতির অবনতি ঘটছে তা প্রতিবেদনে উঠে আসে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ৪৭ লাখ মানুষ গৃহহারা হয়েছে। এরমধ্যে ঢাকার ৭০ শতাংশ বস্তিবাসী পরিবেশগত অধিবাসী। এছাড়াও প্রাথমিক শিক্ষা গ্রহণের সার্বজনীন সুযোগ, স্বাস্থ্য সেবা, নিরাপদপানি, শিশু বিবাহ ও শিশুশ্রম বন্ধ, ক্ষুদা, অপুষ্টি দূরীকরণের মতো উন্নয়নমূলক অর্জনগুলো হুমকির মুখে ফেলছে জলবায়ু পরিবর্তন।
 
জলবায়ু পরিবর্তন ও শিশুদের বিষয় নীতি পর্যালোচনা, প্রাতিষ্ঠানিক ম্যাপিং ও কর্মপরিকল্পনা শীর্ষক ইউনিসেফ ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিস (বিসিএএস) একটি যৌথ প্রকল্প উদ্বোধনকালে এই প্রতিবেদন প্রকাশ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের জেষ্ঠ্য সচিব অধ্যাপক শামসুল আলম, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের মহা পরিচালক মো. রিয়াজ আহমেদ, বিসিএএস-এর নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার।  
 
ইত্তেফাক/এমআই