নরসিংদীর রায়পুরায় ইউপি সদস্য মো. মজিবুর রহমানকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মজিবুর উপজেলার অলিপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান সদস্য এবং তুলাতলী গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে। রবিবার রাত ৭টার দিকে উপজেলার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, সন্ধ্যা ৭টার দিকে নিকটস্থ তুলাতলী বাজার থেকে গরুর ভূসি কিনে বাড়ি ফেরার পথে রায়পুরা-মরজাল সড়কের পাশে তাকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ওসি তদন্ত মো. মাজহারুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ইত্তেফাক/এএন/ইউবি