জেলার পাথরঘাটা উপজেলায় আগুনে ১১ দোকান পুড়ে গেছে।
রবিবার ভোরে উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে মুদি, ফার্মেসি, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, কসমেটিকস ও চায়ের দোকানসহ ১১টি দোকান পুড়ে যায়। এছাড়া আরো ছয়টি দোকান আগুনে আংশিক পুড়ে গেছে।
পাথরঘাটা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাসস
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি