জয়ের জন্য দরকার ৬ বলে ১৬ রান, দুই বলে ১০ রান নিয়ে ফেলেন কেদার যাদব। কিন্তু পরের দুই বলে ডট ও পঞ্চম বলে আউট হয়ে যান তিনি! ইংল্যান্ডের ৩২১ রানের লক্ষ্য থেকে ঠিক ওই ৫ রান দূরে থেকেই ম্যাচ শেষ করেছে ইংল্যান্ড।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের আগের দুটি হারার পরে কলকাতায় শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করলো সফরকারীরা। ক্রিস ওকসের করা শেষ ওভারের বীরত্বেই ওয়ানডে সিরিজটি জয় দিয়ে শেষ করল ইংল্যান্ড।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে জেসন রয়, জনি বেয়ারস্টোর অর্ধশত ও শেষের দিকে বেন স্টোকস ঝড়ে ৩২১ রান করে সফরকারী ইংল্যান্ড। প্রথম ম্যাচে ৩৫১ রান করে হারার পরে এই স্কোরটা ছোটই মনে হচ্ছিল।
বিরাট কোহলি ৫৫ রান করার পরেও এক সময়ে ১৭৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। পরে হার্দিক পাণ্ডে ও কেদার যাদবের শতরানের জুটি জয় দেখাচ্ছিল ভারতকে। পাণ্ডের বিদায়ের পরে লড়াইটা ভালোই চালিয়ে যাচ্ছিলেন যাদব। কিন্তু ক্রিস ওকসের শেষ ওভারের বীরত্বে আর জয়ের ওপারে দলকে নিতে পারেননি তিনি। ৭৫ বলে ৯০ রান করেন তিনি।
বেন স্টোকস ৩টি ও ওকস ও জ্যাক বল দুটি করে উইকেট নেন। ক্রিকবাজ।
ইত্তেফাক/এসএসএ