তরুণ মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও মাঝে মাঝে নাটকেও দেখা যেত তাকে। তবে এখন নিয়মিত নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন তিনি। এছাড়া মডেলিংও করছেন নিয়মিতই।
সম্প্রতি একটি বহুজাত প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করলেন। বিজ্ঞাপনটির শুটিং হয়েছে কলকাতায়। তিশা জানান, কলকাতায় ইনডোর ও আউটডোরে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।
মডেলিং-এর পাশাপাশি তিশা এখন নাটক নিয়েও ব্যস্ত। নতুন বছরের শুরুতেই তিনি ‘নাম জানা পথ’ নামের একটি খণ্ডনাটকে অভিনয় করেছেন। এছাড়া শিগগিরই তিনি নতুন একটি নাটকের কাজ শুরু করবেন।
মডেলিং ও অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘মডেলিং ও অভিনয় দুটিই আমার ভালোলাগার জায়গা। তাই মডেলিং ও অভিনয় দুটিই নিয়মিত করতে চাই। আর সিদ্ধান্ত নিয়েছি এ বছর কোনো ধারাবাহিক নাটক করবো না। টিভিসি ও একক নাটকগুলোতে সময় বেশি করে দিতে চাই।’
ইত্তেফাক/এমএআর