কুষ্টিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের আঘাতে ওমর আলীকে (৫৮) হত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের বেলঘরিয়া ব্রিজের কাছে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, হত্যাকাণ্ডের  কারণ উদঘাটন ও ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ তত্পর রয়েছে। খুব শিগগিরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে ওসি জানান।