ইবিতে ২ দিনব্যাপী আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

‘লুক থ্রো দ্যা মিরর অফ কনট্রিভেন্স’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্ত: বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে উপাচার্য ড. রাশিদ আসকারী প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে দেশের ১৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
 
আরিফুল ইসলাম ও ইসমেত জেরিন বিনতে নিজামের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমান।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য ড. মো. শাহিনুর রহমান, কোষাধক্ষ্য অধ্যাপক ড. মো. সেলিম তোহা, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক ড. অরবিন্দ সাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, ‘আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেমন বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হবে তেমন বিতার্কিকরা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে।’
 
পরে দুপুর ১২টা থেকে বাংলা ও ইংরেজী উভয় ভাষায় সংসদীয় পদ্ধতি ১৪টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের মধ্যে নানা শিরোনামে ৭টি ভেন্যুতে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘আকাশ সংস্কৃতির অবাধ বিস্তারই বাঙ্গালি সংস্কৃতির চর্চার প্রধান অন্ত:রায়’ শিরোনামে সরকারি দল হিসেবে ইবি ও বিরোধী দল হিসেবে জাবি বিতর্ক করে। এতে সরকারি দল ইসলামী বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।’ 
 
ইত্তেফাক/এমআই