প্রাণ বেভারেজ ও পিকাসো রেস্টুরেন্টের মধ্যে চুক্তি সই

প্রাণ বেভারেজ লিমিটেড ও পিকাসো রেস্টুরেন্ট মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অধীনে, আগামি তিন বছর পিকাসো রেস্টুরেন্ট প্রাণ ড্রিংকিং ওয়াটার ব্যবহার করবে।

রবিবার প্রাণ বেভারেজ লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার আনিছুর রহমান ও পিকাসো রেস্টুরেন্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং আতিকুর রহমান, প্রাণ ড্রিংকিং ওয়াটার এর কি-অ্যাকাউন্ট ম্যানেজার আশরাফ-উজ-জামান, ব্র্যান্ড ম্যানেজার জাবের আব্দুল্লাহ, পিকাসো রেস্টুরেন্টের পরিচালক ফারুক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএন